বর্তমানে অনেকেই জানে যে ইউটিউব থেকে টাকা উপার্জন করা যায় কিন্তু সকলে সেই পদ্ধতি সম্পর্কে অবগত নয়। কি করে নিজের একটি অ্যাকাউন্ট বানাবে বা কি করে টাকা আয় করবে বা সেই টাকা কি করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেটা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন। আমি এখানে কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি।
বিগত প্রায় এক দেড় বছর ধরে আমি নিয়মিত ইউটিউব থেকে টাকা উপার্জন করছি। তার পরিমাণ আমি উল্লেখ করব না কারণ ইউটিউবের সাথে যখন আমরা অ্যাগ্রিমেন্ট করি তখন সেখানে একটা পয়েন্টে আমাদের সাইন করতে হয় যে আমরা আমাদের আয়ের পরিমাণ কোনো পাবলিক ফোরামে উল্লেখ করব না। তবে একটা ধারণা দিতে পারি যে মোটামুটি ভাবে একটা মাঝারি চাকরীজীবির স্যালারি-র সমান। আপনি গুগলে সার্চ করে ইউটিউবের আয়ের পরিমাণ সম্পর্কে আরো তথ্য পেতে পারেন।
No comments :
Post a Comment